Hosea 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি তাদের পক্ষে সিংহের মত হলাম, চিতাবাঘের মত আমি পথের পাশে অপেক্ষায় থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম; চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম, চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি সিংহের মত তাদের উপরে আসব, চিতাবাঘের মত পথের ধারে ওৎ পেতে থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি সিংহের মত তাদের উপরে আসব, চিতাবাঘের মত পথের ধারে ওৎ পেতে থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমাদের আমি সিংহের মত আক্রমণ করব, চিতাবাঘের মত ওৎ পেতে থাকব তোমাদের পথের ধারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেজন্য আমি তাদের কাছে সিংহের মতোই হব| আমি চিতাবাঘের মতোই রাস্তায় অপেক্ষা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সিংহের মত তোমাদের সঙ্গে আচরণ করব; চিতাবাঘের মত করব, আমি তোমাদের জন্য রাস্তার ধারে অপেক্ষা করব।