Hosea 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বাচ্চা চুরি হয়ে যাওয়া ভল্লুকীর মত তাদের সম্মুখীন হব, তাদের বক্ষ বিদীর্ণ করবো, সেই স্থানে সিংহীর মত তাদেরকে গ্রাস করবো; বনপশু তাদেরকে খণ্ড খণ্ড করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো, আমি তাদের আক্রমণ করব এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব। সিংহের মতো আমি তাদের গ্রাস করব; বন্যপশু তাদের খণ্ড খণ্ড করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি হৃতবৎসা ভল্লূকীর ন্যায় তাহাদের সম্মুখীন হইব, তাহাদের হৃৎপদ্ম বিদীর্ণ করিব, সেই স্থানে সিংহীর ন্যায় তাহাদিগকে গ্রাস করিব; বনপশু তাহাদিগকে খণ্ড খণ্ড করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি হৃতবৎসা ভল্লুকীর ন্যায় তাহাদের সম্মুখীন হইব, তাহাদের হৃৎপদ্ম বিদীর্ণ করিব, সেই স্থানে সিংহীর ন্যায় তাহাদিগকে গ্রাস করিব; বনপশু তাহাদিগকে খণ্ড খণ্ড করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাচ্চা চুরি হয়ে যাওয়া ভাল্লুকের মত আমি তাদের আক্রমণ করে তাদের বুক চিরে ফেলব। সিংহীর মত আমি তাদের গ্রাস করব; বুনো জানোয়ারের মত আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাচ্চা চুরি হয়ে যাওয়া ভল্লুকের মত আমি তাদের আক্রমণ করে তাদের বুক চিরে ফেলব। সিংহীর মত আমি তাদের গ্রাস করব; বুনো জানোয়ারের মত আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বৎসহারা ভালুকীর মত তোমাদের আক্রমণ করব, বিদীর্ণ করব তোমাদের বক্ষ, আমি সিংহের মত সেখানে তোমাদের গ্রাস করব, হিংস্র জন্তুর মত করব ছিন্নভিন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের ভাল্লুকের মতো আক্রমণ করব যার বাচ্চাদের কেড়ে নেওয়া হয়েছে| আমি তাদের আক্রমণ করব – তাদের বুকগুলোকে একটানে চিরে ফেলব| আমি সিংহ অথবা বন্য জীব-জন্তুদের মতোই শিকারকে ছিঁড়ে ছিঁড়ে খাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সেই ভালুকের মত তোমাদের আক্রমণ করব যার বাচ্চা চুরি গেছে; আমি তোমাদের বুক চিরে ফেলব এবং সেখানে আমি তোমাদের সিংহীর মত গ্রাস করব; বন্যপশুর মত তোমাদের ছিন্নভিন্ন করব।