Hosea 14:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, তুমি তোমার আল্লাহ্ মাবুদের কাছে ফিরে এসো; কেননা তুমি নিজের অপরাধে হোঁচট খেয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে। তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; কেননা তুমি নিজ অপরাধে উছোট খাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; কেননা তুমি নিজ অপরাধে উছোট খাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমরা ফিরে এস। তোমাদের পাপের জন্যই তোমাদের পতন হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের লোকেরা, তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে তোমরা ফিরে এস। তোমাদের গুনাহের জন্যই তোমাদের পতন হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, ফিরে এস তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে, কারণ অধর্মাচরণের ফলে তোমাদেরপতন হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো| সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, তোমার অপরাধের জন্য তুমি পড়েছ।