Hosea 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বক্তব্য প্রস্তুত করে মাবুদের কাছে ফিরে এসো; তাঁকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যা উত্তম, তা গ্রহণ কর; তাতে আমরা ষাঁড় কোরবানীর মত করে নিজ নিজ ওষ্ঠাধর দিয়ে তোমার প্রশংসা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বক্তব্য সঙ্গে নাও ও সদাপ্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো: “আমাদের সব পাপ ক্ষমা করো, আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও, যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; তাঁহাকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যাহা উত্তম, তাহা গ্রহণ কর; তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; তাঁহাকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যাহা উত্তম, তাহা গ্রহণ কর; তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সদাপ্রভুর কাছে ফিরে এসে তাঁকে বল, “আমাদের সব পাপ ক্ষমা কর এবং আমাদের যা ভাল তা গ্রহণ কর যাতে আমরা ষাঁড় উৎসর্গের মত করে আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মাবুদের কাছে ফিরে এসে তাঁকে বল, “আমাদের সব গুনাহ্ মাফ কর এবং আমাদের যা ভাল তা কবুল কর যাতে আমরা ষাঁড় কোরবানীর মত করে আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবেদনসহ তোমরা ফিরে এস, ফিরে এস প্রভু পরমেশ্বরের কাছে,তাঁর কাছে বল:আমাদের সব অপরাধ মার্জনা কর, আমাদের যা ভাল তা-ই গ্রহণ কর, আমাদের ওষ্ঠাধর নিবেদন করবে তোমার স্তুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো| তাঁকে বলো, “আমাদের পাপ দূর করে দিন| আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন| উৎসর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য নিবেদন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সঙ্গে অনুতাপের বাক্য নিয়ে যাও এবং সদাপ্রভুর কাছে ফিরে এস। তাঁকে বল, “আমাদের সমস্ত অপরাধ দূর কর এবং আমাদের দয়ায় গ্রহণ কর, যাতে আমরা তোমার কাছে আমাদের প্রশংসা উত্সর্গ করতে পারি, তিনি আমাদের ওষ্ঠাধরের ফল দেবেন ।