Hosea 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আশেরিয়া আমাদের উদ্ধার করবে না, আমরা ঘোড়ায় আরোহণ করবো না এবং নিজেদের হাতের কাছের আর কোন বস্তুকে আর কখনও বলবো না, ‘আমাদের আল্লাহ্।’ কেননা তোমারই কাছে এতিম লোকেরা করুণা পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরিয়া আমাদের রক্ষা করতে পারে না, আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না। আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে আমরা আর কখনও ‘আমাদের দেবতা’ বলব না, কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অশূর আমাদের পরিত্রাণ করিবে না, আমরা অশ্বে আরোহণ করিব না, এবং আপনাদের হস্তকৃত বস্তুকে আর কখনও বলিব না, ‘আমাদের ঈশ্বর।’ কেননা তোমারই নিকটে পিতৃহীন লোকেরা করুণা পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অশূর আমাদের পরিত্রাণ করিবে না, আমরা অশ্বে আরোহণ করিব না, এবং আপনাদের হস্তকৃত বস্তুকে আর কখনও বলিব না, ‘আমাদের ঈশ্বর।’ কেননা তোমারই নিকটে পিতৃহীন লোকেরা করুণা পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না; আমরা যুদ্ধের ঘোড়ার উপর নির্ভর করব না। আমাদের নিজের হাতে তৈরী প্রতিমাগুলোকে আমরা আর কখনও বলব না, ‘আমাদের দেব-দেবতা,’ কারণ তোমার কাছেই অনাথেরা করুণা পায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না; আমরা যুদ্ধের ঘোড়ার উপর ভরসা করব না। আমাদের নিজের হাতে তৈরী মূর্তিগুলোকে আমরা আর কখনও বলব না, ‘আমাদের দেব-দেবী,’ কারণ তোমার কাছেই এতিমেরা মমতা পায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না| আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না| যে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না| কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান| কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূর আমাদের রক্ষা করবে না, আমরা ঘোরায় চড়বো না যুদ্ধের জন্য। না আর কোন দিন বলব আমাদের হাতের তৈরী কোন বস্তূকে, ‘তুমি আমাদের ঈশ্বর,’ কারণ তোমাতেই পিতৃহীন লোক করুণা পায়।”