Hosea 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের বিপথগমনের প্রতিকার করবো, আমি স্বেচ্ছায় তাদেরকে মহব্বত করবো; কেননা তার প্রতি আমার আর কোন ক্রোধ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তাদের বিপথগমনের রোগ প্রতিকার করব, এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসব, কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের বিপথগমনের প্রতীকার করিব, আমি স্বেচ্ছায় তাহাদিগকে প্রেম করিব; কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের বিপথগমনের প্রতীকার করিব, আমি স্বেচ্ছায় তাহাদিগকে প্রেম করিব; কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্র্রভু বলছেন, “আমি তাদের বিপথে যাওয়া থেকে ফিরিয়ে আনব এবং কোন শর্ত ছাড়াই তাদের ভালবাসব, কারণ আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি তাদের বিপথে যাওয়া থেকে ফিরিয়ে আনব এবং কোন শর্ত ছাড়াই তাদের মহব্বত করব, কারণ আমার রাগ তাদের উপর থেকে সরে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার প্রজাদের অবিশ্বস্ততা ঘুচিয়ে আমি ফিরিয়ে আনব আমার কাছে, সর্বান্তঃকরণে আমি তাদের ভালবাসব, কারণ তাদের প্রতি আর আমার ক্রোধ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব| যেহেতু আমি রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে ছেড়ে যাওয়ার পর যখন তারা আমার কাছে ফিরে আসবে, আমি তাদের সুস্থ করব; আমি তাদের স্বেচ্ছায় ভালবাসব, কারণ আমার রাগ তার থেকে ফিরে গিয়েছে।