Hosea 14:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইসরাইলের পক্ষে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে, আর লেবাননের মত মূল বাঁধবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইস্রায়েলের কাছে হব শিশিরের মতো: সে প্রস্ফুটিত হবে লিলিফুলের মতো। লেবাননের সিডার গাছের মতো, যার শিকড় গভীরে প্রোথিত হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েলের পক্ষে শিশিরের ন্যায় হইব; সে শোশন পুষ্পের ন্যায় ফুটিবে, আর লিবানোনের ন্যায় মূল বাঁধিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েলের পক্ষে শিশিরের ন্যায় হইব; সে শোশন পুষ্পের ন্যায় ফুটিবে, আর লিবানোনের ন্যায় মূল বাঁধিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েলের কাছে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে। লেবাননের এরস গাছের মত সে তার শিকড়গুলো নীচে নামিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইসরাইলের কাছে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে। লেবাননের এরস গাছের মত সে তার শিকড়গুলো নীচে নামিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের কাছে আমি হব শিশিরের মত, লিলিফুলের মত সে প্রস্ফূটিত হবে, দেবদারু বৃক্ষের মত দৃঢ় হবে তার মূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েলের কাছে শিশিরের মতো হব| ইস্রায়েল লিলির মতো প্রস্ফুটিত হবে| সে লিবানোনের সিডার গাছের মতো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইস্রায়েলের কাছে শিশিরের মত হব; সে পদ্ম ফুলের মত ফুটবে এবং লিবানোনের মত মূল বাঁধ।