Hosea 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার তরুশাখাগুলো ছড়িয়ে যাবে, জলপাই গাছের মত তার শোভা এবং লেবাননের মত তার সৌরভ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা থেকে কোমল পল্লব নির্গত হবে। তার জৌলুস হবে জলপাই গাছের মতো, তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পল্লব সকল বিস্তারিত হইবে, জিত বৃক্ষের ন্যায় তাহার শোভা এবং লিবানোনের ন্যায় তাহার সৌরভ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পল্লব সকল বিস্তারিত হইবে, জলপাই বৃক্ষের ন্যায় তাহার শোভা, এবং লিবানোনের ন্যায় তাহার সৌরভ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ডালপালা ছড়িয়ে যাবে। সে জলপাই গাছের মত সুন্দর হবে আর তার সুগন্ধ হবে লেবাননের এরস গাছের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ডালপালা ছড়িয়ে যাবে। সে জলপাই গাছের মত সুন্দর হবে আর তার সুগন্ধ হবে লেবাননের এরস গাছের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে শাখা বিস্তার করবে, তার শোভা হবে জলপাইয়ের মত, লেবাননের মত হবে তার সৌরভ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার শিকড়গুলি বাড়বে এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে| লিবানোনের সিডার গাছগুলো থেকে যে সুন্দর গন্ধ আসে সেও সে রকম সুন্দর গন্ধ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার শাখা-প্রশাখা ছড়িয়ে পরবে; তার সৌন্দর্য জিতবৃক্ষ মত হবে এবং তার সুগন্ধ লিবানোনের মত হবে।