Hosea 14:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তার ছায়াতলে বাস করে, তারা ফিরে আসবে, শস্যের মত সঞ্জীবিত হবে, আঙ্গুরলতার মত ফুটবে, লেবাননীয় আঙ্গুর-রসের মত তার সুখ্যাতি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে; সে শস্যদানার মতো বিকশিত হবে, সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে, এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাহার ছায়াতলে বাস করে, তাহারা ফিরিয়া আসিবে, শস্যবৎ সঞ্জীবিত হইবে, দ্রাক্ষালতায় ন্যায় ফুটিবে, লিবানোনীয় দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাহার ছায়াতলে বাস করে, তাহারা ফিরিয়া আসিবে, শস্যবৎ সঞ্জীবিত হইবে, দ্রাক্ষালতার ন্যায় ফুটিবে, লিবানোনীয় দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তার ছায়ায় বাস করবে তারা প্রচুর ফসল জন্মাবে। তারা আংগুর লতার মত ফুলে-ফলে ভরে যাবে আর লেবাননের আংগুর-রসের মত তাদের সুনাম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তার ছায়ায় বাস করবে তারা প্রচুর ফসল জন্মাবে। তারা আংগুর লতার মত ফুলে-ফলে ভরে যাবে আর লেবাননের আংগুর-রসের মত তাদের সুনাম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ফিরে এসে আমার ছায়ায় বাস করবে, তারা শস্য উৎপাদন করবে, দ্রাক্ষাকুঞ্জের মত সমৃদ্ধ হবে তারা, লেবাননের মদিরার মত হবে তাদের খ্যাতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে| তারা শস্যের মত বাড়বে| তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে| তারা লিবানোনের মদের মত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা আবার তার ছায়াতে বাস করবে; তারা শস্যের মত পুনরুজ্জীবিত হবে এবং আঙ্গুর গাছের মত ফুটবে। তার সুনাম লিবানোনের আঙ্গুর রসের মত হবে।