Hosea 14:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আফরাহীম, মূর্তিগুলোর সঙ্গে আমার কি সম্পর্ক? আমি উত্তর দিয়েছি, আর তার প্রতি দৃষ্টি রাখবো; আমি সতেজ দেবদারুর মত; আমার কাছ থেকেই তোমার বিশ্বস্ততা আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব? আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব। আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো; তোমার ফলবান হওয়ার কারণ আমি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম [বলিবে], আমাতে ও প্রতিমাগণে আর কি সম্পর্ক? আমি উত্তর দিয়াছি, আর তাহার প্রতি দৃষ্টি রাখিব; আমি সতেজ দেবদারুর ন্যায়; আমা হইতেই তোমার ফলপ্রাপ্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম [বলিবে], আমাতে ও প্রতিমাগণে আর কি সম্পর্ক? আমি উত্তর দিয়াছি, আর তাহার প্রতি দৃষ্টি রাখিব; আমি সতেজ দেবদারুর ন্যায়; আমা হইতেই তোমার ফলপ্রাপ্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইফ্রয়িম, প্রতিমাগুলোর সংগে তোমার আর কোন সমপর্ক নেই। আমিই তোমার প্রার্থনার উত্তর দেব ও তোমার যত্ন নেব। আমিই সতেজ বেরস গাছের মত; তোমার ফল আমার কাছ থেকেই আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আফরাহীম, মূর্তিগুলোর সংগে তোমার আর কোন সম্পর্ক নেই। আমিই তোমার মুনাজাতের জবাব দেব ও তোমার যত্ন নেব। আমিই সতেজ বেরস গাছের মত; তোমার ফল আমার কাছ থেকেই আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল আর অলীক প্রতিমা নিয়ে মত্ত হবে না, আমি তাদের প্রার্থনার উত্তর দেব, গ্রহণ করব তাদের সমস্ত ভার। আমি সতেজ মহীরুহের মত তাদের আশ্রয় হব, তাদের সমস্ত আশীর্বাদের আকর হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না| আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন, আমিই সেই যে তোমাদের ওপর নজর রাখে| আমি সেই ফার গাছের মত যেটা চির সবুজ| আমার কাছ থেকেই তোমাদের ফল আসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম বলবে, আমি আর কি করব প্রতিমাদের সঙ্গে? আমি তাকে উত্তর দেব এবং তার যত্ন নেব। আমি হলাম চির সজীব দেবদারুর মত; আমার থেকেই তোমার ফল আসে।