Hosea 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি তার প্রেমিকদের সাক্ষাতে তার ভ্রষ্টতা প্রকাশ করবো; কেউ তাকে আমার হাত থেকে উদ্ধার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এখন আমি তার প্রেমিকদের সামনে তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি তাহার প্রেমিকদের সাক্ষাতে তাহার ভ্রষ্টতা প্রকাশ করিব; কেহ তাহাকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি তাহার প্রেমিকদের সাক্ষাতে তাহার ভ্রষ্টতা প্রকাশ করিব; কেহ তাহাকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন তার প্রেমিকদের চোখের সামনে তার লজ্জার কাজ প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে উদ্ধার করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন তার প্রেমিকদের চোখের সামনে তার লজ্জার কাজ প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে উদ্ধার করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার প্রণয়ীদের সামনে এবার আমি প্রকাশ করব তার ভ্রষ্টাচার। আমার হাত থেকে কেউ পারবে নাতাকে রক্ষা করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি তার সাজ-পোশাক খুলে দেব| সে নগ্ন হবে- যাতে তার সব প্রেমিকরা তাকে দেখতে পায়| আমার শক্তির আওতা থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাকে উলঙ্গ করব তার প্রেমিকদের চোখের সামনে আর কেউ তাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারবে না।