Hosea 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার সমস্ত আমোদ, তার উৎসব, অমাবস্যা, বিশ্রামবার ও ঈদগুলো বন্ধ করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার সমস্ত আনন্দ উদ্যাপন, তার বাৎসরিক উৎসব-অনুষ্ঠান, তার অমাবস্যা, সাব্বাথদিনগুলি ও তার নিরূপিত পালাপার্বনগুলি আমি বন্ধ করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহার সমস্ত আমোদ, তাহার উৎসব, অমাবস্যা, বিশ্রামদিন ও পর্ব্ব সকল রহিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহার সমস্ত আমোদ, তাহার উৎসব, অমাবস্যা, বিশ্রামদিন ও পর্ব সকল রহিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তার সব আনন্দের অনুষ্ঠান, পর্ব, অমাবস্যা, বিশ্রাম দিন- এক কথায় তার সব নির্দিষ্ট পর্ব বন্ধ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তার সব আনন্দের অনুষ্ঠান, ঈদ, অমাবস্যা, বিশ্রাম দিন্ত এক কথায় তার সব নির্দিষ্ট ঈদ বন্ধ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তার সমস্ত আমোদপ্রমোদ, উৎসব, অমাবস্যা পালন, বিশ্রামদিন ও পালাপার্বণের অবসান ঘটাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি (ঈশ্বর) তার সব আমোদ কেড়ে নেব| আমি তার ছুটি, তার অমাবস্যার উৎসব, তার বিশ্রামের দিনগুলিকে থামিয়ে দেব| তার সব বিশেষ ভোজন উৎসবগুলোকে থামিয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার সমস্ত অনুষ্ঠানও বন্ধ করব, তার উৎসব, অমাবস্যার অনুষ্ঠান, বিশ্রামবার এবং তার সমস্ত উৎসব বন্ধ করব।