Hosea 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার আঙ্গুরলতা ও সমস্ত ডুমুর গাছ বিনষ্ট করবো, যার বিষয়ে সে বলেছে, ‘এই সব আমার পুরস্কার, আমার প্রেমিকেরা তা আমাকে দিয়েছে’; কিন্তু আমি এসব অরণ্যে পরিণত করবো, আর মাঠের পশুগুলো সেসব খেয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব, কারণ সে বলেছিল যে, সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতনস্বরূপ; আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব, বন্যপশুরা সেগুলি গ্রাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহার দ্রাক্ষালতা ও ডুমুরগাছ সকল বিনষ্ট করিব, যাহার বিষয়ে সে বলিয়াছে, ‘এই সকল আমার পণ, আমার প্রেমিকেরা ইহা আমাকে দিয়াছে’; কিন্তু আমি এ সকল অরণ্য করিব, আর মাঠের পশুগণ সে সকল খাইয়া ফেলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহার দ্রাক্ষালতা ও ডুমুরগাছ সকল বিনষ্ট করিব, যাহার বিষয়ে সে বলিয়াছে, ‘এই সকল আমার পণ, আমার প্রেমিকেরা ইহা আমাকে দিয়াছে’; কিন্তু আমি এই সকল অরণ্য করিব, আর মাঠের পশুগণ সেই সকল খাইয়া ফেলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব আংগুর লতা ও ডুমুর গাছের বিষয় সে বলেছে যে, তার পাওনা হিসাবে তার প্রেমিকেরা দিয়েছে, সেগুলো আমি নষ্ট করব; সেগুলো আমি জংগলে ভরে দেব আর বুনো পশুরা সেগুলো খেয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব আংগুর লতা ও ডুমুর গাছের বিষয় সে বলেছে যে, তার পাওনা হিসাবে তার প্রেমিকেরা দিয়েছে, সেগুলো আমি নষ্ট করব; সেগুলো আমি জংগলে ভরে দেব আর বুনো পশুরা সেগুলো খেয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর-বাগিচা সম্পর্কে সে বলেছে:’ এগুলি আমার প্রেমিকের দেওয়া উপহার, আমার পারিশ্রমিক’–সেগুলি আমি তছ্নছ্ করব, পরিণত বন-জঙ্গলে, বন্য পশুরা সেগুলি নষ্ট করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার দ্রাক্ষা এবং ডুমুর গাছগুলোকে ধ্বংস করব| সে বলেছিল, ‘আমার প্রেমিকরা এই জিনিসগুলো দিয়েছিল|’ কিন্তু আমি তার বাগানগুলোকে বদলে দেব| বাগানগুলো গভীর জঙ্গলে পরিণত হবে| বন্য পশুরা আসবে এবং ওই জঙ্গলের গাছপালা থেকেই আহার সংগ্রহ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার আঙ্গুর গাছ এবং ডুমুর গাছ নষ্ট করব, যার বিষয়ে সে বলেছিল, “এইগুলি আমার বেতন যা আমার প্রেমিকেরা আমায় দিয়েছে।” আমি তাদের জঙ্গলে পরিণত করব এবং মাঠের পশুরা তাদের খেয়ে নেবে।