Hosea 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি বাল-দেবতাদের সময়ের প্রতিফল তাকে ভোগ করাব, যাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত ও আংটি ও গহনা-গাঁটি নিজেকে সাজিয়ে প্রেমিকদের পিছনে গমন করতো এবং আমাকে ভুলে থাকতো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বায়াল-দেবতাদের উদ্দেশে সে যতদিন ধূপদাহ করেছিল, তার জন্য আমি তাকে শাস্তি দেব; সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত এবং তার প্রেমিকদের পশ্চাদগামী হত, কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল,” সদাপ্রভু একথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বাল-দেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাদের উদ্দেশে সে ধূপ জ্বালাইত, ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্কত করিয়া প্রেমিকদের পশ্চাতে গমন করিত, এবং আমাকে ভুলিয়া থাকিত, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বাল দেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাদের উদ্দেশে সে ধূপ জ্বালাইত, ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্কৃত করিয়া প্রেমিকদের পশ্চাতে গমন করিত, এবং আমাকে ভুলিয়া থাকিত, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতদিন সে বাল দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে এবং আংটি ও গহনা-গাঁটি দিয়ে নিজেকে সাজিয়ে তার প্রেমিকদের পিছনে গিয়ে আমাকে ভুলে থেকেছে ততদিনের জন্য আমি তাকে শাস্তি দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতদিন সে বাল দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে এবং আংটি ও গহনা-গাঁটি দিয়ে নিজেকে সাজিয়ে তার প্রেমিকদের পিছনে গিয়ে আমাকে ভুলে থেকেছে ততদিনের জন্য আমি তাকে শাস্তি দেব। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেল দেবতাদের পর্বদিন পালনের পরিণাম আমি তাকে ভোগ করাব। তাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত, আমাকে ভুলে কর্ণ-কুণ্ডল ও নানা আভরণে সজ্জিত হয়ে তার প্রণয়ীদের পেছনে ছুটে বেড়াত। —প্রভুই বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সে বাল-দের পরিচর্যা করেছিল| সেজন্য আমি তাকে শাস্তি দেব| সে বাল-দের ধূপ নিবেদন করেছিল| সে নিজেকে অলঙ্কার ও নাকের গয়না দিয়ে সাজিয়ে ছিল| তারপর সে তার প্রেমিকদের কাছে গিয়েছিল এবং আমাকে ভুলে গিয়েছিল|” প্রভু এই কথাগুলো বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে বাল দেবের উৎসবের দিন গুলোর জন্য শাস্তি দেব, যখন সে তাদের জন্য ধুপ জ্বালাত, যখন সে আংটি এবং গয়নায় নিজেকে অলঙ্কৃত করত এবং সে তার প্রেমিকদের পিছনে যেত এবং আমাকে ভুলে যেত। এটি সদাপ্রভুর ঘোষণা।