Hosea 2:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব দেখ, আমি তাকে প্ররোচিত করে মরুভূমিতে আনবো, আর চিত্ততোষক কথা বলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব আমি এখন তাকে বিমোহিত করব; তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব, ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব দেখ, আমি তাহাকে প্ররোচনা করিয়া প্রান্তরে আনিব, আর চিত্ততোষক কথা কহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব দেখ, আমি তাহাকে প্ররোচনা করিয়া প্রান্তরে আনিব, আর চিত্ততোষক কথা কহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পরে আমি তাকে মিষ্টি কথা বলে মরু-এলাকায় নিয়ে যাব এবং তার সংগে ভালবাসার কথা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পরে আমি তাকে মিষ্টি কথা বলে মরুভূমিতে নিয়ে যাব এবং তার সংগে মহব্বতের কথা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, সেইজন্য আমি তাকে প্রলুব্ধ করে প্রান্তরে নিয়ে যাব, কথা বলব তার মনের মতন করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং আমি (প্রভু) তার সঙ্গে কল্পনাপ্রসূত কথা বলব| আমি তাকে মরুভূমির দিকে নিয়ে যাব এবং সেখানে তার সঙ্গে নরম সুরে কথা বলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি ভুলিয়ে ভালিয়ে তার মন জয় করব। আমি তাকে মরুপ্রান্তে নিয়ে আসব এবং তার সঙ্গে মিষ্টি কথা বলব।