Hosea 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি সেই স্থান থেকে তার আঙ্গুরক্ষেত এবং আশাদ্বার বলে আখোর উপত্যকা তাকে দেব; এবং সে সেখানে সাড়া দেবে, যেমন যৌবনকালে, যেমন মিসর থেকে বের হয়ে আসার দিনে করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে তৈরি করব এক আশার দুয়ারে। সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে, যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সে স্থান হইতে তাহার দ্রাক্ষাক্ষেত্র এবং আশাদ্বার বলিয়া আখোর তলভূমি তাহাকে দিব; এবং সে সেখানে উত্তর করিবে, যেমন যৌবনকালে, যেমন মিসর হইতে আগমন দিনে করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সেই স্থান হইতে তাহার দ্রাক্ষাক্ষেত্র, এবং আশাদ্বার বলিয়া আখোর তলভূমি তাহাকে দিব; এবং সে সেখানে উত্তর করিবে, যেমন যৌবনকালে, যেমন মিসর হইতে আগমন দিনে করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেখানে তার আংগুর ক্ষেত তাকে ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে করব আশার দরজা। তার যৌবনকালের মত করে সে সেখানে গান গেয়ে সাড়া দেবে যেমন সে দিয়েছিল মিসর থেকে বের হয়ে আসবার দিনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেখানে তার আংগুর ক্ষেত তাকে ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে করব আশার দরজা। তার যৌবনকালের মত করে সে সেখানে কাওয়ালী গেয়ে সাড়া দেবে যেমন সে দিয়েছিল মিসর থেকে বের হয়ে আসবার দিনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানেই তার দ্রাক্ষাকুঞ্জগুলি আমি ফিরিয়ে দেব, তার দুর্দশার উপত্যকাকে পরিণত করব আশার তোরণে। সেখানেই সে সাড়া দেব, যেমন দিয়েছিল তার যৌবনে, যখন সে বার হয়ে এসেছিল মিশর থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে আমি তাকে দ্রাক্ষার ক্ষেতগুলি দেব| আমি তাকে আশার তোরণ হিসাবে আখোর উপত্যকা দেব| তখন সে তার যৌবনকালে যেমন ভাবে আমার সঙ্গে কথা বলত এবং সে যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল সেই ভাবে আমার সঙ্গে কথা বলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে তার আঙ্গুর খেত ফেরত দেব এবং আশার দরজা হিসাবে আখোর উপত্যকা দেব। সে সেখানে আমায় গান শোনাবে যেমন সে তার যৌবনকালে করেছিল, যেমন মিশর থেকে বেরিয়ে আসার দিনের সে করেছিল।