Hosea 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ বলেন, সেই দিনে সে আমাকে ‘ঈশী’ [আমার স্বামী] বলে সম্বোধন করবে; কিন্তু ‘বালী’ [আমার নাথ] বলে আর সম্বোধন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সেদিন, তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে; তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ‘ঈশী’ [আমার স্বামী] বলিয়া সম্বোধন করিবে; কিন্তু ‘বালী’ [আমার নাথ] বলিয়া আর সম্বোধন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ‘ঈশী’ [আমার স্বামী] বলিয়া সম্বোধন করিবে; কিন্তু ‘বালী’ [আমার নাথ] বলিয়া আর সম্বোধন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু বলছি যে, সেই দিনে সে আমাকে ‘আমার স্বামী’ বলে ডাকবে; ‘আমার প্রভু’ বলে আর ডাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ বলছি যে, সেই দিনে সে আমাকে ‘আমার স্বামী’ বলে ডাকবে; ‘আমার মালিক’ বলে আর ডাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু বলেছেনঃ সেদিন সে আমাকে সম্বোধন করবে, ‘আমার স্বামী’ বলে, ‘বেলদেবই আমার প্রভু’ একথা আর বলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাগুলি বলেছেন| “সেই সময়ে তুমি ‘আমার স্বামী’ বলে আমাকে সম্বোধন করবে| তুমি আমাকে ‘আমার বাল’ বলে ডাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা হবে সেই দিনের, এই হল সদাপ্রভুর ঘোষণা যে, “তুমি আমায় ডাকবে, ‘আমার স্বামী,’ বলে এবং তুমি আমাকে আর ‘আমার নাথ’ বলে ডাকবে না।