Hosea 2:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি চিরকালের জন্য তোমাকে বাগ্দান করবো; হ্যাঁ, ধার্মিকতা, ন্যায়বিচার, অটল মহব্বত ও বহুবিধ করুণায় তোমাকে বাগ্দান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্দান করব; আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে, প্রেমে ও করুণায় বাগ্দান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি চিরকালের জন্য তোমাকে বাগ্দান করিব; হাঁ, ধার্ম্মিকতায়, ন্যায়বিচারে, দয়াতে ও বহুবিধ অনুকম্পায় তোমাকে বাগ্দান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি চিরকালের জন্য তোমাকে বাগ্দান করিব; হাঁ, ধার্মিকতায়, ন্যায়বিচারে, দয়াতে ও বহুবিধ অনুকম্পায় তোমাকে বাগ্দান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েল, আমি তোমার সংগে বিয়ের সম্বন্ধ চিরকালের জন্য পাকা করব; সততা, ন্যায়বিচার, অটল ভালবাসা ও দয়ায় আমি সেই সম্বন্ধ পাকা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইসরাইল, আমি তোমার সংগে বিয়ের সম্বন্ধ চিরকালের জন্য পাকা করব; সততা, ন্যায়বিচার, অটল মহব্বত ও দয়ায় আমি সেই সম্বন্ধ পাকা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সঙ্গে আমি স্থাপন করব পরিণয়ের সম্বন্ধ। ধার্মিকতা, ন্যায়বিচার অবিচল প্রেম ও করুণার শর্তে আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি (প্রভু) চিরকালের জন্য তোমাকে আমার নব্বধূ করব| আমি ধার্মিকতায, ন্যায়বিচারে প্রেমে ও কৃপায় তোমাকে আমার নব্বধূ হিসাবে তৈরি করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চিরকাল তোমার স্বামী হয়ে থাকার প্রতিজ্ঞা করব। আমি ধার্ম্মিকতায়, ন্যায়বিচারে, নিয়মের বিশ্বস্ততায় এবং দয়ায় তোমার স্বামী হয়ে থাকার প্রতিজ্ঞা করব।