Hosea 2:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভূতল শস্য, আঙ্গুর-রস ও তেলকে উত্তর দেবে এবং এসব যিষ্রিয়েলকে উত্তর দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ধরিত্রী তখন শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের ডাকে সাড়া দেবে এবং তারা সকলে যিষ্রিয়েলকে সাড়া দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূতল শস্য, দ্রাক্ষারস ও তৈলকে উত্তর দিবে, এবং এই সকল যিষ্রিয়েলকে উত্তর দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূতল শস্য, দ্রাক্ষারস ও তৈলকে উত্তর দিবে, এবং এই সকল যিষ্রিয়েলকে উত্তর দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবী শস্য, নতুন আংগুর-রস ও তেল দেবে, আর সেগুলোর মধ্য দিয়ে যিষ্রিয়েল, অর্থাৎ ইস্রায়েল আমার সাড়া পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া শস্য, নতুন আংগুর-রস ও তেল দেবে, আর সেগুলোর মধ্য দিয়ে যিষ্রিয়েল, অর্থাৎ ইসরাইল আমার সাড়া পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধরিত্রী, সাড়া দেবে শস্য, তৈল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে। আর এসব কিছুই জবাবদিহি করবে যিষ্রিয়েলের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবী ভুট্টা দ্রাক্ষারস এবং তেল উৎপাদন করবে| তারা যিষ্রিয়েলের প্রয়োজন মেটাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবী শস্যকে, নতুন আঙ্গুরের রসকে এবং তেলকে উত্তর দেবে আর তারা যিষ্রিয়েলকে উত্তর দেবে।