Hosea 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের জন্য তাকে দেশে রোপণ করবো, যে ‘অনুকম্পিতা নয়,’ তাকে অনুকম্পা করবো এবং যে ‘আমার লোক নয়,’ তাকে বলবো, তুমি আমার লোক এবং সে বলবে, তুমি আমার আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব; তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম, ‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’ যাদের আমি এক সময় বলেছিলাম, ‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব, ‘তোমরা আমার প্রজা’; আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপনার জন্য তাহাকে দেশে রোপন করিব, ও যে ‘অনুকম্পিতা নয়,’ তাহাকে অনুকম্পা করিব, এবং যে ‘আমার প্রজা নয়,’ তাহাকে বলিব, তুমি আমার প্রজা, এবং সে বলিবে, তুমি আমার ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপনার জন্য তাহাকে দেশে রোপণ করিব, ও যে ‘অনুকম্পিতা নয়,’ তাহাকে অনুকম্পা করিব, এবং যে ‘আমার প্রজা নয়,’ তাহাকে বলিব, তুমি আমার প্রজা, এবং সে বলিবে, তুমি আমার ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জন্যই আমি তাকে দেশে বীজের মত করে বুনে দেব; আমি যাকে বলেছিলাম, ‘আমার দয়ার পাত্র নয়,’ তাকেই আমি দয়া করব। আমি যাদের বলেছিলাম, ‘আমার লোক নয়,’ তাদের আমি বলব, ‘তোমরা আমারই লোক’; আর তারা বলবে, ‘তুমিই আমাদের ঈশ্বর।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জন্যই আমি তাকে দেশে বীজের মত করে বুনে দেব; আমি যাকে বলেছিলাম, ‘আমার দয়ার পাত্র নয়,’ তাকেই আমি দয়া করব। আমি যাদের বলেছিলাম, ‘আমার বান্দা নয়,’ তাদের আমি বলব, ‘তোমরা আমারই বান্দা’; আর তারা বলবে, ‘তুমিই আমাদের আল্লাহ্‌।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিজ উদ্দেশ্য সাধনের জন্য তাকে রোপণ করব দেশে। যে অনুগৃহীতা নয়, সে লাভ করবেআমার অনুগ্রহ, যে আমার প্রজা নয়, তাকে আমি বলব ‘তুমিই আমার প্রজা’; আর সে তখন বলবে, ‘তুমিই আমার ঈশ্বর’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার জমিতে বহু বীজ বপন করব| লো-রুহামাকে আমি কৃপা দেখাবো| লো-অম্মিকে, আমি বলব, ‘তুমি আমার লোক’ এবং তারা আমাকে বলবে, ‘আপনি আমাদের ঈশ্বর|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার জন্য তাকে দেশে রোপণ করব এবং আমি লো-রুহামাকে দয়া করব। আমি তাদের বলব যারা আমার প্রজা নয়, তোমরা আমার প্রজা। এবং তারা আমায় বলবে, তুমি আমার ঈশ্বর।