Hosea 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা আমি তাকে বিবস্ত্রা করবো, সে জন্মদিনে যেমন ছিল, তেমনি করে তাকে রাখবো এবং তাকে মরুভূমির সমান ও মরুভূমির মত করবো, তৃষ্ণা দ্বারা হত্যা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে আমি তাকে বিবস্ত্র করব এবং জন্মক্ষণে সে যেমন ছিল, তেমনই তাকে উলঙ্গ রেখে দেব; আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব, তাকে এক শুষ্ক-ভূমিতে পরিণত করব এবং পিপাসায় তার প্রাণ হরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা আমি তাহাকে বিবস্ত্রা করিব, সে জন্মদিনে যেমন ছিল, তেমনি করিয়া তাহাকে রাখিব, এবং তাহাকে প্রান্তরের সমান ও মরুভূমির তুল্য করিব, তৃষ্ণা দ্বারা বধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা আমি তাহাকে বিবস্ত্রা করিব, সে জন্মদিনে যেমন ছিল, তেমনি করিয়া তাহাকে রাখিব, এবং তাহাকে প্রান্তরের সমান ও মরুভূমির তুল্য করিব, তৃষ্ণা দ্বারা বধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে আমি তাকে উলংগ করে দেব এবং সে তার জন্মের দিনে যেমন উলংগ ছিল তেমনি করব। আমি তাকে করব মরু-এলাকার মত, করে দেব শুকনা জমির মত এবং পিপাসা দিয়ে তাকে মেরে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে আমি তাকে উলংগ করে দেব এবং সে তার জন্মের দিনে যেমন উলংগ ছিল তেমনি করব। আমি তাকে করব মরুভূমির মত, করে দেব শুকনা জমির মত এবং পিপাসা দিয়ে তাকে মেরে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা না হলে আমি তাকে বিবসনা করে জন্মের সময় তার যে অবস্থা ছিল, সেই অবস্থা করব। আমি তার দশা রিক্ত প্রান্তর ও ঊষর মরুভূমির মত করব। তৃষ্ণায় করব তার প্রাণহরণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সে তার ব্যভিচার বন্ধ করতে অস্বীকার করে, তাহলে আমি তার সাজপোশাক খুলে তাকে নগ্ন করে দেব| তার জন্মের দিনে সে যেমন ছিল সেই অবস্থায় আমি তাকে ত্যাগ করব| আমি তার লোকদের নিয়ে যাব এবং সে জনহীন শুষ্ক মরুভূমির মতো হয়ে যাবে| তৃষ্ণায় যাতে সে মরে আমি সেই ব্যবস্থা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি না করে, আমি তাকে উলঙ্গ করব এবং তার উলঙ্গতা দেখাবো যেমন সেই দিনের জন্মের দিন সে যেরকম ছিল। আমি তাকে মরুপ্রান্তের মত করব, শুষ্ক জমির মত করব এবং আমি তাকে জলের পিপাসায় বা তৃষ্ণায় মারব।