Hosea 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার সন্তানদেরকে অনুকম্পা করবো না, কারণ তারা জেনার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না, কারণ তাহারা ব্যভিচারের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না, কারণ তাহারা ব্যভিচারের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তার ছেলেমেয়েদের দয়া করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তার ছেলেমেয়েদের দয়া করব না, কারণ তারা জেনার সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সন্তানদের প্রতি আমি দয়া করব না কারণ তারা জারজ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার সন্তানদের প্রতি কোন রকম করুণা করব না| কারণ তারা পতিতার সন্তান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার সন্তানদের প্রতি কোন দয়া করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।