Hosea 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক তাদের মা জেনা করেছে, তাদের গর্ভধারিণী লজ্জাকর কাজ করেছে; কেননা সে বলতো, আমি আমার প্রেমিকদের পিছনে পিছনে গমন করবো, তারাই আমাকে খাদ্য ও পানি, ভেড়ার লোম ও মসীনা, তেল ও পানীয় দ্রব্য দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মা অবিশ্বস্ত হয়েছে ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব, যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক, আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক তাহাদের মাতা ব্যভিচার করিয়াছে, তাহাদের গর্ভধারিণী লজ্জাকর কর্ম্ম করিয়াছে; কেননা সে বলিত, আমি আমার প্রেমিকগণের পশ্চাতে পশ্চাতে গমন করিব, তাহারাই আমাকে অন্ন ও জল, মেষলোম ও মসীনা, তৈল ও পানীয় দ্রব্য দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক তাহাদের মাতা ব্যভিচার করিয়াছে, তাহাদের গর্ভধারিণী লজ্জাকর কর্ম করিয়াছে; কেননা সে বলিত, আমি আমার প্রেমিকগণের পশ্চাতে পশ্চাতে গমন করিব, তাহারাই আমাকে অন্ন ও জল, মেষলোম ও মসীনা, তৈল ও পানীয় দ্রব্য দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মা ব্যভিচার করেছে; যে তাদের গর্ভে ধরেছে সে লজ্জার কাজ করেছে। সে বলত, ‘আমি আমার প্রেমিকদের পিছনে যাব; তারাই আমাকে খাবার, জল, পশম, মসীনা, তেল ও পানীয় দিয়ে থাকে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মা জেনা করেছে; যে তাদের গর্ভে ধরেছে সে লজ্জার কাজ করেছে। সে বলত, ‘আমি আমার প্রেমিকদের পিছনে যাব; তারাই আমাকে খাবার, পানি, পশম, মসীনা, তেল ও পানীয় দিয়ে থাকে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের জননী স্বৈরিণী। তাদের গর্ভধারিণী গর্হিত আচরণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রণয়ীদের সঙ্গে যাব, কারণ তারাই জোগায় আমার খাদ্য ও পানীয়, তারাই আমাকে দেয় পশম, মসলিন,তেল ও সুরা।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মা পতিতার মতো ব্যবহার করে| তার কাজের জন্য তাদের মায়ের লজ্জা পাওয়া উচিত| সে বলেছিল, ‘আমি আমার প্রেমিকদের কাছে যাব| আমার প্রেমিকরা আমাকে খাবার এবং জল দেয়| তারা আমাকে পশম এবং সিল্কের কাপড় দেয়| তারা আমাকে দ্রাক্ষারস এবং জলপাই তেল দেয়|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের মা একজন বেশ্যা ছিল এবং সে যে তাদের গর্ভে ধারণ করেছিল, লজ্জাজনক কাজ করেছিল। সে বলল, “আমি আমার প্রেমিকদের পিছনে যাব, কারণ তারা আমায় রুটি ও জল দেবে, আমাকে পশম এবং মসিনা দেবে, আমাকে তেল এবং পানীয় দেবে।”