Hosea 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেখ, আমি কাঁটা দ্বারা তার পথ রোধ করবো ও তার চারদিকে প্রাচীর গাঁথব, তাতে সে তার পথের সন্ধান পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব; আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেখ, আমি কন্টক দ্বারা তাহার পথ রোধ করিব, ও তাহার চারিদিকে প্রাচীর গাঁথিব, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দেখ, আমি কণ্টক দ্বারা তাহার পথ রোধ করিব, ও তাহার চারিদিকে প্রাচীর গাঁথিব, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি কাঁটাঝোপ দিয়ে তার পথ বন্ধ করব; আমি তার চারদিকে দেয়াল গাঁথব যাতে সে তার পথ খুঁজে না পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি কাঁটাঝোপ দিয়ে তার পথ বন্ধ করব; আমি তার চারদিকে দেয়াল গাঁথব যাতে সে তার পথ খুঁজে না পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য আমি তার পথে কাঁটা দিয়ে পথরোধ করব, তার চারিদিকে গেঁথে তুলব প্রাচীর, যেন সে সেই পথে যেতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেজন্য আমি (প্রভু) তোমার (ইস্রায়েলের) রাস্তা কাঁটা দিয়ে আটকে দেব| আমি একটি দেওয়াল তৈরী করব| তখন সে আর তার পথ খুঁজে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি কাঁটা দিয়ে একটা ঘেরা তৈরী করে তার পথ অবরোধ করব। আমি তার বিরুদ্ধে একটা দেওয়াল তৈরী করব, তাতে সে তার রাস্তা খুঁজে পাবে না।