Hosea 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আপন প্রেমিকদের পিছনে পিছনে দৌড়ে যাবে, কিন্তু তাদের নাগাল পাবে না; সে তাদের খোঁজ করবে, কিন্তু সন্ধান পাবে না। তখন সে বলবে, আমি ফিরে আমার প্রথম স্বামীর কাছে যাব; কেননা এখনকার চেয়ে তখন আমার পক্ষে মঙ্গল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার প্রেমিকদের পশ্চাদ্ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না; সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন প্রেমিকদের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে, কিন্তু তাহাদের লাগাল পাইবে না; সে তাহাদের অন্বেষণ করিবে, কিন্তু সন্ধান পাইবে না। তখন সে বলিবে, আমি ফিরিয়া আমার প্রথম স্বামীর নিকটে যাইব; কেননা এখন অপেক্ষা তখন আমার পক্ষে মঙ্গল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন প্রেমিকদের পশ্চাতে পশ্চাতে দৌড়াইয়া যাইবে, কিন্তু তাহাদের নাগাল পাইবে না; সে তাহাদের অন্বেষণ করিবে, কিন্তু সন্ধান পাইবে না। তখন সে বলিবে, আমি ফিরিয়া আমার প্রথম স্বামীর নিকটে যাইব; কেননা এখন অপেক্ষা তখন আমার পক্ষে মঙ্গল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার প্রেমিকদের পিছনে দৌড়াবে কিন্তু তাদের ধরতে পারবে না; সে তাদের খুঁজবে কিন্তু পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভাল ছিলাম।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার প্রেমিকদের পিছনে দৌড়াবে কিন্তু তাদের ধরতে পারবে না; সে তাদের খুঁজবে কিন্তু পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভাল ছিলাম।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার প্রেমিকদের পিছনে ছুটে যাবে কিন্তু তাদের নাগাল পাবে না, সে তাদের খুঁজবে কিন্তু সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আবার আমার স্বামীর কাছেই ফিরে যাব। এখনকার চেয়ে আমার আগের অবস্থাই ছিল ভাল।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে তার প্রেমিকদের পেছনে ছুটবে, কিন্তু তাদের ধরতে সমর্থ হবে না| সে তার প্রেমিকদের খুঁজে বেড়াবে, কিন্তু তাদের খুঁজে পাবে না| তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর (ঈশ্বর) কাছে ফিরে যাব| যখন আমি তাঁর সঙ্গে ছিলাম তখন আমার জীবনটা খুবই ভাল ছিল| এখনকার চেয়ে তখন জীবনটা খুবই ভালো ছিল|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার প্রেমিকদের পিছনে ছুটবে, কিন্তু সে তাদের ধরতে পারবে না। সে তাদের খুঁজবে, কিন্তু সে তাদের পাবে না। তখন সে বলবে, “আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাবো, কারণ এখনের থেকে আমি তখনই অনেক ভালো ছিল৷”