Hosea 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তো বুঝত না যে, আমিই তাকে সেই শস্য, আঙ্গুর-রস ও তেল দিতাম এবং তার রূপা ও সোনার বৃদ্ধি করতাম— যা তারা বালদেবের জন্য ব্যবহার করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে স্বীকার করেনি যে, আমিই সেই জন যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম, তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রুপো দিতাম, যা তারা বায়াল-দেবতার উদ্দেশে ব্যবহার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ত বুঝিত না যে, আমিই তাহাকে সেই শস্য, দ্রাক্ষারস ও তৈল দিতাম, এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম,—যাহা তাহারা বালদেবের জন্য ব্যবহার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ত বুঝিত না যে, আমিই তাহাকে সেই শস্য, দ্রাক্ষারস ও তৈল দিতাম, এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম- যাহা তাহারা বালদেবের জন্য ব্যবহার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে স্বীকার করত না যে, আমিই তাকে সেই শস্য, নতুন আংগুর-রস ও তেল দিতাম, তাকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা দিতাম, যা সে বাল দেবতার জন্য ব্যবহার করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে স্বীকার করত না যে, আমিই তাকে সেই শস্য, নতুন আংগুর-রস ও তেল দিতাম, তাকে প্রচুর পরিমাণে সোনা ও রূপা দিতাম, যা সে বাল দেবতার জন্য ব্যবহার করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে জানে না যে আমিই তাকে দিয়েছি শস্য, দ্রাক্ষারস ও তেল, তার সোনা-রুপোর ভাণ্ডার আমিই করেছি সমৃদ্ধ, কিন্তু সেসব দিয়ে সে বেলদেবের সেবা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সে (ইস্রায়েল) জানত না যে আমিই হচ্ছি সেই প্রভু যে তাকে শস্য, দ্রাক্ষারস এবং তেল দিতাম| আমি তাকে অনেক বেশী করে রূপো এবং সোনা দিয়ে গেছি| কিন্তু ইস্রায়েলবাসীরা বালের মূর্ত্তি করার সময় ওই সব রূপো এবং সোনা ব্যবহার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে জানে না যে আমি সেই যে তাকে শস্য, আঙ্গুর রস ও তেল দিয়েছিলাম এবং যে তার জন্য প্রচুর পরিমাণে সোনা এবং রূপা ব্যয় করেছিলাম, যা তারা পরে বালদেবের জন্য ব্যবহার করেছে।