Hosea 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি শস্যের সময়ে আমার শস্য ও আঙ্গুর-রসের ঋতুতে আমার আঙ্গুর-রস ফিরিয়ে নেব এবং যা তার লজ্জা নিবারণ করতো, আমার সেই ভেড়ার লোম ও মসীনা তুলে নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, আমার শস্য পরিপক্ব হলে ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে, আমি সেগুলি অপসারিত করব। তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া, আমার পশম ও মসিনার পোশাক আমি ফেরত নেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি শস্যের সময়ে আমার শস্য ও দ্রাক্ষারসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়া লইব, এবং যাহা তাহার উলঙ্গতা আচ্ছাদনার্থক ছিল, আমার সেই মেষলোম ও মসীনা তুলিয়া লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি শস্যের সময়ে আমার শস্য ও দ্রাক্ষারসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়া লইব, এবং যাহা তাহার উলঙ্গতা আচ্ছাদনার্থক ছিল, আমার সেই মেষলোম ও মসীনা তুলিয়া লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমার শস্য পাকলে এবং আমার নতুন আংগুর-রস তৈরী হলে আমি তা নিয়ে যাব। তার উলংগতা ঢাকবার জন্য আমার সেই পশম ও মসীনা আমি ফিরিয়ে নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমার শস্য পাকলে এবং আমার নতুন আংগুর-রস তৈরী হলে আমি তা নিয়ে যাব। তার উলংগতা ঢাকবার জন্য আমার সেই পশম ও মসীনা আমি ফিরিয়ে নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি ফসলের মরসুমে শস্য, দ্রাক্ষারস উৎপাদনের ঋতুতে দ্রাক্ষারস অপসারম করব, যার দ্বারা সেলজ্জা নিবারণ করত সেই পশম ও মসলিন আমি কেড়ে নেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য আমি (ঈশ্বর) ফিরে আসব| ফসল কাটার সময়ে আমি আমার শস্য-কণাগুলিকে ফিরিয়ে নেব| দ্রাক্ষাগুলো তৈরি হবার সময়ে আমি আমার দ্রাক্ষারস ফিরিয়ে নেব| আমি আমার পশম এবং মসীনা বস্ত্রও নিয়ে নেব| সে যাতে তার নগ্ন দেহ আচ্ছাদিত করতে পারে সেজন্য আমি তাকে ওই জিনিসগুলি দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তার শস্য ফরিয়ে নেব শস্য কাটাবার দিন এবং আমি নতুন আঙ্গুর রসের মরসুমে তা ফিরিয়ে নেব। আমি আমার পশম এবং মসিনা ফেরত নেব যা তার উলঙ্গতা ঢাকার জন্য ব্যবহার হয়েছিল।