Hosea 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ আমাকে বললেন, তুমি পুনরায় গিয়ে প্রেমিকের প্রিয়া অথচ জেনাকারীণী এক জন স্ত্রীকে মহব্বত কর; যেমন মাবুদ বনি-ইসরাইলকে মহব্বত করেন, যদিও তারা অন্য দেবতাদের প্রতি ফিরে থাকে এবং আঙ্গুরের পিঠা ভালবাসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন, “যাও, তোমার স্ত্রীর কাছে গিয়ে তাকে আবার ভালোবাসো, যদিও তার প্রেমিক অন্য একজন এবং সে ব্যভিচারিণী। তাকে তেমনই ভালোবাসো, যেমন সদাপ্রভু ইস্রায়েলীদের ভালোবাসেন, যদিও তারা অন্য দেবতাদের প্রতি মুখ ফিরায় এবং কিশমিশের পিঠে ভালোবাসে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম কর; যেমন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে, এবং দ্রাক্ষাপূপ ভালবাসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম কর; যেমন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে, এবং দ্রাক্ষার পিঠা ভালবাসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বললেন, “যদিও তোমার স্ত্রী অন্য লোকের সংগে ব্যভিচার করছে তবুও তুমি গিয়ে তাকে আবার ভালবাস। ইস্রায়েলীয়েরা যদিও দেব-দেবতার দিকে ফিরেছে এবং পূজার কিশমিশের পিঠা ভালবাসে তবুও সদাপ্রভু যেমন তাদের ভালবাসেন, ঠিক তেমনি করে তুমি তোমার স্ত্রীকে ভালবাস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বললেন, “যদিও তোমার স্ত্রী অন্য লোকের সংগে জেনা করছে তবুও তুমি গিয়ে তাকে আবার ভালবাস। বনি-ইসরাইলরা যদিও দেব-দেবীর দিকে ফিরেছে এবং পূজার কিশমিশের পিঠা ভালবাসে তবুও মাবুদ যেমন তাদের ভালবাসেন, ঠিক তেমনি করে তুমি তোমার স্ত্রীকে ভালবাস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘তুমি যাও, আবার গিয়ে সেই রমণীকে ভালবাস, যে পরপুরুষে আসক্ত। ইসরায়েলীরা আজ অন্য দেবতাদের প্রতি আসক্ত। তারা কিস্মিস্ দিয়ে তৈরী পিঠের নৈবেদ্য দেবতাদের উৎসর্গ করতে ভালবাসে। তা সত্ত্বেও আমি যেমন তাদের ভালবাসি, ঠিক তেমনি তুমিও ঐ রমণীকে ভালবাসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু আবার আমাকে বললেন, “গোমরের অনেক প্রেমিক আছে কিন্তু তোমাকে অবশ্যই তাকে ভালোবেসে যেতে হবে| কেন? কারণ সেটা প্রভুর মতোই কাজ| প্রভু ইস্রায়েল জাতিকে ভালবেসেই যাচ্ছেন কিন্তু তারা অন্য দেবতাদের পূজা করেই চলেছে| তারা কিশমিশের পিঠে খেতে ভালবাসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমায় বললেন, “আবার যাও, একজন ব্যভিচারী মহিলাকে ভালবাসো, তার স্বামীর মত করে তাকে ভালবাসো। ভালবাসো তাকে যেমন আমি, সদাপ্রভু, ইস্রায়েলের লোকদের ভালবাসি, যদিও তারা অন্য দেবতাদের কাছে গেছে এবং কিশমিশের পিঠে ভালবাসে।”