Hosea 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি পনের রূপার মুদ্রা দিয়ে এবং এক হোমর যব ও অর্ধেক হোমর যব দিয়ে তাকে নিজের জন্য ক্রয় করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি তাকে 170 গ্রাম ওজনের রৌপ্যমুদ্রা ও প্রায় 195 কিলোগ্রাম যব দিয়ে কিনে আনলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি পনের রৌপ্যমুদ্রায় এবং এক হোমর যবে ও অর্দ্ধ হোমর যবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি পনের রৌপ্যমুদ্রায় এবং এক হোমর যবে ও অর্ধ হোমর যবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি তাকে একশো আশি গ্রাম রূপা ও নব্বই কেজি যব দিয়ে কিনে আনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি তাকে একশো আশি গ্রাম রূপা ও নব্বই কেজি যব দিয়ে কিনে আনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি পনেরোটি রৌপ্যমুদ্রা ও দেড় হোমের পরিমাণ যবের পণ দিয়ে তাকে কিনে নিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেজন্য আমি গোমরকে 6 আউন্স রূপো এবং 9 বুশেল বার্লি দিয়ে কিনে নিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি তাকে পনেরো সেকেল রূপার পয়সা এবং দেড় হোমর যবে আমার জন্য কিনেছি।