Hosea 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল বাদশাহ্‌-হীন, শাসনকর্তাহীন, কোরবানীহীন, স্তম্ভহীন, এফোদ বা মূর্তিহীন হয়ে অনেক দিন পর্যন্ত বসে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ইস্রায়েলীরা বহুদিন রাজা বা শাসনকর্তা ছাড়া, বলি উৎসর্গ বা পবিত্র পাথরের খণ্ড ছাড়া, এফোদ বা প্রতিমা ছাড়াই বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ রাজাহীন, অধ্যক্ষহীন, যজ্ঞহীন, স্তম্ভহীন, এফোদ বা ঠাকুরহীন হইয়া অনেক দিন পর্য্যন্ত বসিয়া থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়ল-সন্তানগণ রাজাহীন, অধ্যক্ষহীন, যজ্ঞহীন, স্তম্ভহীন, এফোদ বা মূর্তিহীন হইয়া অনেক দিন পর্যন্ত বসিয়া থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক এইভাবে ইস্রায়েলীয়েরা অনেক দিন পর্যন্ত রাজা, নেতা, উৎসর্গের অনুষ্ঠান, পূজার পাথর, এফোদ এবং প্রতিমা ছাড়াই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক এইভাবে বনি-ইসরাইলরা অনেক দিন পর্যন্ত বাদশাহ্‌, নেতা, কোরবানী, পূজার পাথর, এফোদ এবং মূর্তি ছাড়াই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরাও এমনিভাবে বহুদিন রাজা বা শাসনকর্তা, যাগযজ্ঞ, পুণ্যস্তম্ভ, এফোদ ও পারিবারিক বিগ্রহহীন হয়ে বাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই ভাবে, ইস্রায়েলবাসীরা রাজা অথবা নেতাদের ছাড়াই বহুদিন কাটাবে| তাদের উৎসর্গ অথবা স্মরণ স্তম্ভ থাকবে না| তারা যাজকদের বিশেষ পোশাক এফোদ অথবা গৃহদেবতা ছাড়াই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েলের লোকেরা অনেক দিন রাজা, রাজকুমার, বলি, পাথরের স্তম্ভ, এফোদ বা দেবতাহীন অবস্থায় বাস করবে।