Hosea 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল ফিরে আসবে, নিজেদের আল্লাহ্ মাবুদ ও নিজেদের বাদশাহ্ দাউদের খোঁজ করবে এবং পরবর্তীকালে সভয়ে মাবুদ ও তাঁর মঙ্গল-ভাবের আশ্রয় নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর ইস্রায়েলীরা ফিরে আসবে ও তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দাউদের অন্বেষণ করবে। উত্তরকালে তারা সভয়ে সদাপ্রভুর কাছে ও তাঁর আশীর্বাদ লাভের জন্য আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দায়ূদের অন্বেষণ করিবে, এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও তাঁহার মঙ্গল-ভাবের আশ্রয় লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দায়ূদের অন্বেষণ করিবে, এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও তাঁহার মঙ্গল-ভাবের আশ্রয় লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দায়ূদের দিকে ফিরবে। শেষকালে তারা সদাপ্রভুর আশীর্বাদ পাবার জন্য ভয়ে ভয়ে তাঁর কাছে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তারা তাদের মাবুদ আল্লাহ্র ও তাদের বাদশাহ্ দাউদের দিকে ফিরবে। কেয়ামতের সময়ে তারা মাবুদের দোয়া পাবার জন্য ভয়ে ভয়ে তাঁর কাছে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা আবার তাদের প্রভু পরমেশ্বরের ও রাজা দাউদের মত রাজার অন্বেষণ করবে। উত্তরকালে সসম্ভ্রমে তারা প্রভু পরমেশ্বরেরই শরণাপন্ন হবে। তাঁর সদাশয়তাই হবে তাদের অবলম্বন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইস্রায়েলবাসীরা ফিরে আসবে| তারপর তারা তাদের প্রভু, তাদের ঈশ্বর এবং দায়ুদ, তাদের রাজার খোঁজে যাবে| শেষের দিনগুলিতে, তারা প্রভুকে এবং তাঁর ধার্মিকতাকে সম্মান দেবার জন্য আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরবর্তীকালে ইস্রারায়েলের লোকেরা ফিরে আসবে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে খুঁজবে এবং তাদের রাজা দায়ূদকে খুঁজবে। এবং শেষ দিন গুলোতে, তারা কাঁপতে কাঁপতে সদাপ্রভুর সামনে ও তাঁর আশীর্বাদের সামনে আসবে।