Hosea 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বনি-ইসরাইল, তোমরা মাবুদের কালাম শোন, কেননা দেশ-নিবাসীদের সঙ্গে মাবুদের ঝগড়া আছে, কারণ দেশে বিশ্বস্ততা নেই, রহম নেই, আল্লাহ্‌র জ্ঞানও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো, কারণ তোমরা যারা দেশে বাস করো, সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান: “দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; কেননা দেশনিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুন, কেননা দেশনিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলীয়েরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোন, কারণ যারা দেশে বাস করে তাদের বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে। তা হল, দেশে বিশ্বস্ততা ও অটল ভালবাসা নেই এবং ঈশ্বরকে কেউ সত্যিকারভাবে জানে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বনি-ইসরাইলরা, তোমরা মাবুদের কালাম শোন, কারণ যারা দেশে বাস করে তাদের বিরুদ্ধে মাবুদের একটা নালিশ আছে। তা হল, দেশে বিশ্বস্ততা ও অটল মহব্বত নেই এবং আল্লাহ্‌কে কেউ সত্যিকারভাবে জানে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বরের কথা শোন, এদেশের অধিবাসীদের বিরুদ্ধে প্রভুর অভিযোগ রয়েছে। কারণ এ দেশে সততা নেই, ভয়ভক্তি নেই, ঈশ্বরের সঙ্গে কোন সম্পর্কও নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা, প্রভুর বার্তা শোন! যেসব লোকরা এই দেশে বাস করছে প্রভু তাদের বিরুদ্ধে নিজের যুক্তিগুলো বলবেন, “এই দেশের লোকরা সত্যই ঈশ্বরকে জানে না| লোকরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত এবং অনুগতও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভুর বাক্য শোন। দেশের বাসিন্দাদের সঙ্গে সদাপ্রভুর অভিযোগ আছে, কারণ সেখানে কোন সত্যতা বা নিয়মের বিশ্বস্ততা, ঈশ্বরের জ্ঞান সেই দেশে নেই।