Hosea 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ভোজন করবে, অথচ তৃপ্ত হবে না; জেনা করবে, অথচ বহুবংশ হবে না; কেননা তারা মাবুদকে ত্যাগ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না, তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না, কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে নিজেদেরকে দিতে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ভোজন করিবে, অথচ তৃপ্ত হইবে না; ব্যভিচার করিবে, অথচ বহুবংশ হইবে না; কেননা তাহারা সদাপ্রভুর প্রতি অবধান ত্যাগ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ভোজন করিবে, অথচ তৃপ্ত হইবে না; ব্যভিচার করিবে, অথচ বহুবংশ হইবে না; কেননা তাহারা সদাপ্রভুর প্রতি অবধান ত্যাগ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তারা ব্যভিচার করবে কিন্তু সংখ্যায় বাড়বে না, কারণ তারা প্রতিমাপূজার জন্য সদাপ্রভুকে ত্যাগ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তারা জেনা করবে কিন্তু সংখ্যায় বাড়বে না, কারণ তারা মূর্তিপূজার জন্য মাবুদকে ত্যাগ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আহার করবে কিন্তু তৃপ্ত হবে না, যথেচ্ছ যৌনাচার করবে কিন্তু বংশবৃদ্ধি হবে না, কারণ গণিকাবৃত্তিতে লিপ্ত হওয়ার জন্য তারা প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা খাবে, কিন্তু তারা তাতে তৃপ্ত হবে না! তারা যৌন পাপে লিপ্ত হবে, কিন্তু তাদের কোন সন্তান হবে না| কারণ তারা প্রভুকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মত থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তারা ব্যভিচার করবে কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ তারা আমার কাছ থেকে, সদাপ্রভুর থেকে অনেক দূরে সরে গেছে এবং আমায় ত্যাগ করেছে।