Hosea 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকেরা নিজেদের কাঠের টুকরার সাথে পরামর্শ করে ও তাদের লাঠি তাদেরকে দৈববাণী দেয়; কারণ জেনার রূহ্‌ তাদেরকে ভ্রান্ত করেছে, আর তারা নিজেদের আল্লাহ্‌র অধীনতা ছেড়ে জেনা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে, এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়। বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে; তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে, ও তাহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয়; কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে, ও তাহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয়; কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কাঠের প্রতিমার কাছে পরামর্শ চায় আর কাঠের লাঠি তাদের নির্দেশ দেয়, কারণ ব্যভিচারের মন তাদের বিপথে নিয়ে গেছে; তারা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কাঠের মূর্তির কাছে পরামর্শ চায় আর কাঠের লাঠি তাদের নির্দেশ দেয়, কারণ জেনার মন তাদের বিপথে নিয়ে গেছে; তারা তাদের আল্লাহ্‌র কাছে অবিশ্বস্ত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজারা পরামর্শ চায় কাষ্ঠখণ্ডের কাছে, প্রতীকী বস্তু তাদের দৈব-নির্দেশ দেয়। কারণ স্বেচ্ছাচারী আত্মার প্রভাবেই তারা বিপথগামী, তাদের ঈশ্বরকে পরিত্যাগ করে তাই তারা লিপ্ত হয়েছে ব্যভিচারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা উপদেশের জন্য কাঠের খণ্ডকে জিজ্ঞাসা করছে| তারা ভাবছে, ওই কাঠিগুলো তাদের উত্তর দেবে| কারণ পতিতার মতোই তারা মূর্ত্তিগুলোর পেছনে ছুটেছিল| তারা তাদের ঈশ্বরকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মতো হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রজারা তাদের কাঠের প্রতিমার সঙ্গে পরামর্শ করে এবং তাদের লাঠি তাদের ভাববাণী দেয়। কারণ ব্যভিচারের আত্মা তাদের ভুল পথে চালনা করে এবং তারা আমাকে, তাদের ঈশ্বরকে ত্যাগ করেছে।