Hosea 4:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পর্বতশৃঙ্গের উপরে কোরবানী করে এবং উপপর্বতের উপরে অলোন, লিব্নী ও এলা গাছের তলে ধূপ জ্বালায়, কেননা তার ছায়া উত্তম। এজন্য তোমাদের কন্যারা পতিতা হয় ও তোমাদের পুত্রবধূরা জেনা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে, ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে যেখানে ছায়া বেশ মনোরম। সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পর্ব্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে, এবং উপপর্ব্বতের উপরে অলোন, লিব্নী ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয়, ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পর্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে, এবং উপপর্বতের উপরে অলোন, লিব্নী ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয়, ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড়ের চূড়ায় চূড়ায় তারা পশু উৎসর্গ করে এবং পাহাড়ের উপরে অলোন, লিব্নী ও এলা গাছের নীচে যেখানে ছায়া আরাম দেয় সেখানে তারা ধূপ জ্বালায়। সেইজন্য তোমাদের মেয়েরা বেশ্যা হয় এবং ছেলের বউরা ব্যভিচার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড়ের চূড়ায় চূড়ায় তারা পশু উৎসর্গ করে এবং পাহাড়ের উপরে অলোন, লিব্নী ও এলা গাছের নীচে যেখানে ছায়া আরাম দেয় সেখানে তারা ধূপ জ্বালায়। সেইজন্য তোমাদের মেয়েরা বেশ্যা হয় এবং ছেলের স্ত্রীরা জেনা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতশীর্ষে তারা বলি উৎসর্গ করে,পাহাড়ে পাহাড়ে ওক, ঝাউ আর তার্পিন গাছের তলায় নৈবেদ্যের ডালি দেয়, কারণ সেগুলির ছায়া মনোরম। সেইজন্যই তোমাদের কন্যারা পতিতাবৃত্তি অবলম্বন করে, পুত্রবধূরা হয় ব্যবিচারিণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পর্বতের ওপর উৎসর্গ নিবেদন করে পাহাড়ের ওপর ওক গাছ, ঝাউ গাছ এবং দেবদারু গাছের তলায় ধূপ জ্বালায়| ঐ গাছগুলির ছায়া খুবই সুন্দর দেখায়, সেজন্য তোমাদের মেয়েরা পতিতাদের মতো ঐ গাছের তলায় শুয়ে থাকে এবং তোমাদের পুত্রবধুরা যৌন পাপে লিপ্ত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পাহাড়ের চূড়ায় বলি উৎসর্গ করে এবং উপপর্বতে, অলোন, লিবনী ও এলা গাছের তলায় ধুপ জ্বালায়, কারণ তার ছায়া ভাল। তাই তোমাদের মেয়েরা বেশ্যা বৃত্তি করে এবং তোমাদের ছেলের বৌয়েরা ব্যভিচার করে।