Hosea 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের কন্যারা পতিতা হলে এবং পুত্রবধূরা জেনা করলে আমি তাদের দণ্ড দেব না, কেননা লোকেরা নিজেরাও পতিতাদের সঙ্গে গুপ্ত স্থানে যায় ও গণিকাদের সঙ্গে কোরবানী করে; এই নির্বোধ জাতি নিপাতিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে, বা তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হলে, আমি তাদের শাস্তি দেব না, কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে, এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের কন্যারা বেশ্যা হইলে এবং পুত্রবধূগণ ব্যভিচার করিলে আমি তাহাদের দণ্ড দিব না, কেননা লোকে আপনারাও বেশ্যাদের সহিত গুপ্ত স্থানে যায়, ও গণিকাদের সহিত যজ্ঞ করে; এই নির্ব্বোধ জাতি নিপাতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের কন্যারা বেশ্যা হইলে এবং পুত্রবধূগণ ব্যভিচার করিলে আমি তাহাদের দণ্ড দিব না, কেননা লোকে আপনারাও বেশ্যাদের সহিত গুপ্ত স্থানে যায়, ও গণিকাদের সহিত যজ্ঞ করে; এই নির্বোধ জাতি নিপাতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মেয়েরা বেশ্যা হলে আর ছেলের বৌউরা ব্যভিচার করলে আমি শাস্তি দেব না, কারণ পুরুষেরা নিজেরাই বেশ্যাদের কাছে যায় এবং মন্দির-বেশ্যাদের সংগে পশু উৎসর্গ করে। এই বুদ্ধিহীন জাতি ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মেয়েরা বেশ্যা হলে আর ছেলের স্ত্রীরা জেনা করলে আমি শাস্তি দেব না, কারণ পুরুষেরা নিজেরাই বেশ্যাদের কাছে যায় এবং মন্দির-বেশ্যাদের সংগে পশু উৎসর্গ করে। এই বুদ্ধিহীন জাতি ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কন্যারা বারাঙ্গনা ও পুত্রবধূরা স্বৈরাচারিণী হলেও আমি তাদের দণ্ড দেব না, কারণ তোমাদের লোকেরা নিজেরাই গণিকাগৃহে যায় আর যাগযজ্ঞ করে থাকে দেবদাসীদের সংসর্গে মিশে। অতএব, এই নির্বোধ জাতির ধ্বংস সুনিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের কন্যারা পতিতার মতো থাকে বলে অথবা তোমাদের পুত্রবধূরা যৌন পাপ কাজ করছে বলে আমি তাদের দোষ দেব না| লোকেরা পতিতাদের কাছে যায় এবং তাদের সঙ্গে ঘুমোয়| তারা পতিতাদের সঙ্গে যায় এবং মন্দিরে তাদের সঙ্গেই দেবতাকে উৎসর্গ দেয়| ফলে, ঐ বোকা লোকরা নিজেদেরই ধ্বংস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের মেয়েদের শাস্তি দেব না যখন তারা বেশ্যা বৃত্তি করতে চায়, না তোমাদের ছেলের বৌয়েদের যখন তারা ব্যভিচার করতে চায়। কারণ পুরুষেরাও নিজেদেরকে বেশ্যাদের হাতে দেয় এবং তারা বলিদান উত্সর্গ যাতে তারা মন্দিরের বেশ্যাদের সঙ্গে মন্দ কাজ করতে পারে । তাই এই লোকেরা যারা বোঝে না তারা ধ্বংস হবে।