Hosea 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, তুমি যদিও জেনাকারী হও, তবুও এহুদা দণ্ডনীয় না হোক; হ্যাঁ, তোমরা গিল্‌গলে পদার্পণ করো না, বৈৎ-আবনে উপস্থিত হয়ো না এবং ‘জীবন্ত মাবুদের কসম’ বলে শপথ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েল, তুমি ব্যভিচার করলেও, যিহূদা যেন অপরাধী সাব্যস্ত না হয়। “তোমরা গিল্‌গলে পদার্পণ কোরো না, বেথ-আবনে উঠে যেয়ো না। এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ বলে শপথ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, তুমি যদ্যপি ব্যভিচারী হও, তথাপি যিহূদা দণ্ডনীয় না হউক; হাঁ, তোমরা গিল্‌গলে পদার্পণ করিও না, বৈৎ-আবনে উপস্থিত হইও না, এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলিয়া শপথ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, তুমি যদ্যপি ব্যভিচারী হও, তথাপি যিহূদা দণ্ডনীয় না হউক; হাঁ, তোমরা গিল্‌গলে পদার্পণ করিও না, বৈৎ-আবনে উপস্থিত হইও না, এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলিয়া শপথ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েল, তুমি যদিও ব্যভিচার করছ তবুও যিহূদা যেন একই দোষে দোষী না হয়। তোমরা গিল্‌গলে যেয়ো না; বৈৎ-আবনে যেয়ো না; ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইসরাইল, তুমি যদিও জেনা করছ তবুও এহুদা যেন একই দোষে দোষী না হয়। তোমরা গিল্‌গলে যেয়ো না; বৈৎ-আবনে যেয়ো না; ‘আল্লাহ্‌র কসম’ বলে কসম খেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(হে ইসরায়েলকুল, তোমরা ব্যভিচারী হলেও যিহুদাকুল কোনও অপরাধ করবে না।) তোমরা গিল্‌গলে পদার্পণ করো না, বেল-আবেলের পথে যেও না, আর শপথ করো না ‘সদাজাগ্রত প্রভুর দিব্য’ বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েল তুমি একজন পতিতার মতো কাজ করছ; কিন্তু এই বলে যিহূদাকে দোষী হতে দিও না| গিল্গলে অথবা বৈৎ‌-আবন যেও না| প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রভুর নাম ব্যবহার কোরো না| কখনও বোলো না, ‘জীবন্ত প্রভুর দিব্য!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তোমরা, ইস্রায়েল, ব্যভিচার করেছ, যিহূদা যেন দোষী না হয়। তোমরা গিলগলে যেও না; বৈৎ-আবনে যেও না। এবং দিব্যি কর না, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি” এই কথা বলে কখনো দিব্যি করো না।