Hosea 4:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ স্বেচ্ছাচারিণী গাভীর মত ইসরাইল স্বেচ্ছাচারী হয়েছে; এখন প্রশস্ত ময়দানে যেমন ভেড়ার বাচ্চাকে, তেমনি মাবুদ তাদেরকে চরাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইস্রায়েল স্বেচ্ছাচারী হইয়াছে; এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে, তেমনি সদাপ্রভু তাহাদিগকে চরাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইস্রায়েল স্বেচ্ছাচারী হইয়াছে; এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে, তেমনি সদাপ্রভু তাহাদিগকে চরাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা একগুঁয়ে গাভীর মত। কাজেই মাঠে ভেড়ার বাচ্চাদের মত সদাপ্রভু কি করে তাদের চরাবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা একগুঁয়ে গাভীর মত। কাজেই মাঠে ভেড়ার বাচ্চাদের মত মাবুদ কি করে তাদের চরাবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলর খচ্চরের মত উচ্ছৃঙ্খল হয়েছে। বিস্তীর্ণ প্রান্তরে যেভাবে চরানো হয় মেষশাবকদের, সেইভাবে আমি কি তাদের প্রতিপালন করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন| তিনি এমনই এক মেষপালকের মতন, যিনি তাঁর মেষগুলোকে প্রচুর ঘাসে ভরা মাঠে নিয়ে যান; কিন্তু ইস্রায়েল হচ্ছে জেদী| ইস্রায়েল ঠিক একটা বাছুরের মতো যে বারবার ছুটে পালায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েলীয়রা জেদী, একটি বাছুরের মত জেদী। সদাপ্রভু কিভাবে তাদের চারণভূমিতে নিয়ে আসবেন যেমন ভেড়ারা ঘাস ভরা মাঠে থাকে?