Hosea 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শপথ, মিথ্যা কথা, খুন, চুরি ও জেনা চলছে, লোকেরা জুলুম করে এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা, চুরি ও ব্যভিচার; এরা সমস্ত সীমা লঙ্ঘন করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শপথ, মিথ্যাবাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে, লোকেরা অত্যাচার করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শপথ, মিথ্যাবাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে, লোকেরা অত্যাচার করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আছে কেবল শপথ ভাংগা, মিথ্যা কথা বলা, খুন করা, চুরি করা ও ব্যভিচার করা। তারা আইন অমান্য করে এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আছে কেবল কসম ভাংগা, মিথ্যা কথা বলা, খুন করা, চুরি করা ও জেনা করা। তারা আইন অমান্য করে এবং রক্তপাতের উপরে রক্তপাত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শপথ উচ্চারণ, মিথ্যাভাষণ, নরহত্যা, চৌর্যবৃত্তি ও ব্যাভিচারে দেশ পরিপূর্ণ। তাদের সব কিছুর মাত্র ছাড়িয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে চলেছে হত্যার পর হত্যাকাণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা দিব্যি দেয়, মিথ্যা বলে, খুন এবং চুরি করে| তারা ব্যভিচারমূলক পাপ কাজ করে আর তাদের বাচ্চা রয়েছে| লোকরা বারে বারে খুন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে অভিশাপ, মিথ্যা, হত্যা, চুরি এবং ব্যভিচার আছে। লোকেরা সমস্ত বাধা ভেঙে ফেলেছে এবং রক্তপাতের ওপর রক্তপাত হয়েছে।