Hosea 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য দেশ শোকাকুল হবে এবং মাঠের পশু ও আসমানের পাখিসহ দেশনিবাসীরা সকলে ম্লান হবে, আর সমুদ্রের সমস্ত মাছও মরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে এ দেশ শোকবিলাপ করে, এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে; মাঠের পশুরা ও আকাশের সব পাখি এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য দেশ শোকাকুল হইবে, এবং মাঠের পশু ও আকাশের পক্ষিশুদ্ধ দেশনিবাসিগণ সকলে ম্লান হইবে, আর সমুদ্রের মৎস্যদেরও সংহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য দেশ শোকাকুল হইবে, এবং মাঠের পশু ও আকাশের পক্ষীসুদ্ধ দেশনিবাসিগণ সকলে ম্লান হইবে, আর সমুদ্রের মৎস্যদেরও সংহার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য দেশ শোক করছে এবং যারা তার মধ্যে বাস করে তারা শেষ হয়ে যাচ্ছে এবং পশু, পাখী ও মাছ মরে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য দেশ শোক করছে এবং যারা তার মধ্যে বাস করে তারা শেষ হয়ে যাচ্ছে এবং পশু, পাখী ও মাছ মরে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্য এ দেশের অধিবাসীরা ধ্বংস হবে, সমুদ্রের মৎস্যকুলও হবে লুপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃতের জন্য লোকে যেভাবে কাঁদে সেই ভাবে দেশটিও কাঁদছে এবং দেশের সব লোকেরা দুর্বল| এমনকি মাঠের পশু, আকাশের পাখী এবং সমুদ্রের মাছরাও মারা যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সেই দেশ শুকিয়ে যাবে এবং প্রত্যেকে যারা এই দেশে বাস করে ধ্বংস হয়ে যাবে, মাঠের পশুরা এবং আকাশের পাখিরা; এমনকি সমুদ্রের মাছেদেরও নিয়ে নেওয়া হবে।