Hosea 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানের অভাবের দরুন আমার লোকেরা বিনষ্ট হচ্ছে; তুমি তো জ্ঞান অগ্রাহ্য করেছ, এজন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করলাম, তুমি আর আমার ইমাম থাকবে না; তুমি তোমার আল্লাহ্র শরীয়ত ভুলে গেছ, আমিও তোমার সন্তানদেরকে ভুলে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়। “যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ, ফলে আমিও আমার যাজকরূপে তোমাদের অগ্রাহ্য করছি; যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ, ফলে আমিও তোমাদের ছেলেমেয়েদের অবজ্ঞা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে; তুমি ত জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম, তুমি আর আমার যাজক থাকিবে না; তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে; তুমি ত জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম, তুমি আর আমার যাজক থাকিবে না; তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের অভাবে আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা সেই জ্ঞানকে অগ্রাহ্য করেছ বলে আমিও আমার পুরোহিত হিসাবে তোমাদের অগ্রাহ্য করলাম। তোমরা তোমাদের ঈশ্বরের আইন-কানুন ভুলে গেছ, তাই আমিও তোমাদের ছেলেমেয়েদের ভুলে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ সম্বন্ধে জ্ঞানের অভাবে আমার বান্দারা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা সেই জ্ঞানকে অগ্রাহ্য করেছ বলে আমিও আমার ইমাম হিসাবে তোমাদের অগ্রাহ্য করলাম। তোমরা তোমাদের আল্লাহ্র শরীয়ত ভুলে গেছ, তাই আমিও তোমাদের ছেলেমেয়েদের ভুলে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজ্ঞার অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। যেহেতু জ্ঞান অর্জনে তুমি পরাঙ্মুখ, সেইহেতু আমি তোমাকে অগ্রাহ্য করলাম, তুমি আর আমার যাজক নও। তুমি তোমার ঈশ্বরের বিধান বিস্মৃত হয়েছ, তাই আমিও তোমার সন্তানদের স্মরণে রাখব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার লোকরা বিনষ্ট হয়েছে কারণ তাদের কোন জ্ঞান নেই| তোমরা শিখতে অস্বীকার করেছো, সেজন্য আমিও তোমাদের আমার যাজকদের কাজ দিতে অস্বীকার করব| তোমরা তোমাদের ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, সেজন্য আমি তোমাদের সন্তানদের ভুলে যাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানের অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। কারণ তোমরা জ্ঞানকে প্রত্যাখান করেছ। আমিও তোমাদের প্রত্যাখান করব আমার যাজক হিসাবে। কারণ তোমরা আমার নিয়ম ভুলে গেছ, তোমাদের ঈশ্বর, আমিও তোমাদের সন্তানদের ভুলে যাব।