Hosea 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যত বেশি বৃদ্ধি পেত, আমার বিরুদ্ধে তত বেশি গুনাহ্‌ করতো; আমি তাদের সম্মান অপমানে পরিণত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে; তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যত অধিক বৃদ্ধি পাইত, আমার বিরুদ্ধে তত অধিক পাপ করিত; আমি তাহাদের সম্মান অপমানে পরিণত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যত অধিক বৃদ্ধি পাইত, আমার বিরুদ্ধে তত অধিক পাপ করিত; আমি তাহাদের সম্মান অপমানে পরিণত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পুরোহিতেরা সংখ্যায় যত বাড়ছে ততই তারা আমার বিরুদ্ধে পাপ করছে, সেইজন্য আমি সম্মানের বদলে তাদের অসম্মানিত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইমামেরা সংখ্যায় যত বাড়ছে ততই তারা আমার বিরুদ্ধে গুনাহ্‌ করছে, সেইজন্য আমি সম্মানের বদলে তাদের অসম্মানিত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সংখ্যা যতই বৃদ্ধি পেয়েছে ততই তারা পাপ করেছে আমার বিরুদ্ধে, তাই আমি কলঙ্কে পরিণত করব তাদের গৌরবকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অহঙ্কারী হয়েছে! তারা আমার বিরুদ্ধে উত্তরোত্তর আরো পাপ কাজ করেছে, সেজন্য আমি তাদের মহত্ত্বকে লজ্জায় রূপান্তরিত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকরা যত বেশি বৃদ্ধি পেত, তত বেশি তারা আমার বিরুদ্ধে পাপ করত। আমি তাদের সম্মান অপমানে পরিণত করব।