Hosea 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা আমার লোকদের গুনাহ্‌র দ্বারা জীবিকা অর্জন করে, আর এরা তাদের অপরাধের প্রতি নিজেদের অন্তর নিবদ্ধ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা, আর ইহারা তাহাদের অপরাধে মন আসক্ত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা, আর ইহারা তাহাদের অপরাধে মন আসক্ত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকদের পাপের দরুন তারা লাভবান হয় বলে তারা আমার লোকদের পাপ করতে উৎসাহ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দাদের গুনাহের দরুন তারা লাভবান হয় বলে তারা আমার বান্দাদের গুনাহ্‌ করতে উৎসাহ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের পাপে তাদের ভরণপোষণ হয়, এদের অধর্মাচরণের প্রতিই তাদের আসক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকরা লোকদের পাপ কাজের সঙ্গে যোগ দিয়েছে| তারা অনেক বেশী পরিমাণে ঐ পাপ কাজ করতে চেয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার প্রজার পাপের দ্বারা পেট ভরাতো; তারা তাদের বেশি পাপ করতে উত্সাহ দেয়।