Hosea 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইমামেরা, এই কথা শোন; হে ইসরাইল-কুল, মনোযোগ দাও; হে রাজকুল, কান দাও, কারণ তোমাদেরই বিচার হচ্ছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজকেরা, তোমরা শোনো! ইস্রায়েলীরা, তোমরা মনোযোগ দাও! ওহে রাজকুল, তোমরাও শোনো! তোমাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা এই: তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে পাতা জালস্বরূপ হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে পুরোহিতেরা, তোমরা এই কথা শোন। হে ইস্রায়েলের লোকেরা, মনোযোগ দাও। হে রাজবংশ, কান দাও। এই রায় তোমাদেরই বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কারণ তোমরা মিসপাতে ফাঁদের মত আর তাবোরে মেলে দেওয়া জালের মত হয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ইমামেরা, তোমরা এই কথা শোন। হে ইসরাইলের লোকেরা, মনোযোগ দাও। হে রাজবংশ, কান দাও। এই রায় তোমাদেরই বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কারণ তোমরা মিসপাতে ফাঁদের মত আর তাবোরে মেলে দেওয়া জালের মত হয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘হে যাজকসমাজ, ইসরায়েলকুল ওনৃপতিবৃন্দ, তোমরা শোন, কারণ এ দণ্ডাজ্ঞা তোমাদেরই। তোমরাই মিস্পাতে ফাঁদ পেতেছ,জাল বিস্তার করেছ তাবোর-এ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকগণ, ইস্রায়েলীয়রা এবং রাজ-পরিবারের সদস্যরা, আমার কথা শোনো: বিচারে তোমরা দোষী সাব্যস্ত হয়েছ! “তোমরা মিস্পার ফাঁদগুলোর মতো| তোমরা যেন তাবোরে জমির উপর বিছিয়ে থাকা জালের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকেরা, এটা শোন! ইস্রায়েল কুল, মনোযোগ দাও! হে রাজ কুল শোন! কারণ বিচার তোমাদের সবার জন্য আসছে। মিস্পাতে তোমরা ফাঁদের মত ছিলে এবং তাবোরে জলের মত ছড়িয়ে ছিলে।