Hosea 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার শাসনকর্তারা তাদের মত হয়েছে, যারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাদের উপরে আমি পানির মত আমর গজব ঢেলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার নেতারা তাদের মতো, যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে। বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে ঢেলে দেব আমার ক্রোধ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার অধ্যক্ষগণ তাহাদের ন্যায় হইয়াছে, যাহারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাহাদের উপরে আমি জলের ন্যায় আপন ক্রোধ ঢালিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার অধ্যক্ষগণ তাহাদের ন্যায় হইয়াছে, যাহারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাহাদের উপরে আমি জলের ন্যায় আপন ক্রোধ ঢালিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সীমানার পাথর সরায় যিহূদার নেতারা তাদেরই মত। আমার ক্রোধ আমি বন্যার জলের মতই তাদের উপর ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সীমানার পাথর সরায় এহুদার নেতারা তাদেরই মত। আমার গজব আমি বন্যার পানির মতই তাদের উপর ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, ‘যিহুদীয়ার নেতৃবৃন্দের উপর আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ তারা ইসরায়েল আক্রমণ করেছে, দখল করেছে তার দেশ। তাই আমি তাদের উপর বারিধারার মত বর্ষণ করব আমার ক্রোধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার নেতারা চোরদের মতো, যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে| সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর জলের মতো আমার রোধ ঢেলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার নেতারা ঠিক তাদের মত যারা সীমানার পাথর সরায়। আমি তাদের ওপর আমার প্রচণ্ড ক্রোধ জলের মত ঢেলে দেব।