Hosea 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম নির্যাতিত ও বিচারে চুরমার হচ্ছে, কারণ সে নিজের ইচ্ছায় মিথ্যা বিধানের অনুসারী হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম অত্যাচারিত হয়েছে, বিচারে পদদলিত হয়েছে, প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম উপদ্রুত ও বিচারে মর্দ্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবর্ত্তী হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম উপদ্রুত ও বিচারে মর্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবর্তী হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম নিজের ইচ্ছায় অসারতার পিছনে গেছে বলে সে অত্যাচারিত হয়েছে এবং বিচারে তাকে পায়ের তলায় মাড়ানো হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম নিজের ইচ্ছায় অসারতার পিছনে গেছে বলে সে অত্যাচারিত হয়েছে এবং বিচারে তাকে পায়ের তলায় মাড়ানো হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল নিপীড়িত ও অবিচারে পদদলিত, যে দেশের উপর ছিল তার ন্যায়সঙ্গত অধিকার, সেই দেশ সে হারিয়েছে। সে সাহায্য চাইতে গেছে এমন জনের কাছে যার সাহায্য করার কোনও ক্ষমতাই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম শাস্তি পাবে, দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে| কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িম অভিশপ্ত, সে বিচারে অভিশপ্ত, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল প্রতিমার পথে চলতে এবং প্রণাম করতে,