Hosea 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি আফরাহীমের পক্ষে কীটস্বরূপ, এহুদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের কাছে আমি পোকার মতো, যিহূদার লোকেদের কাছে পচনের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি ইফ্রয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহূদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি ইফ্রয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহূদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের কাছে আমি হয়েছি পোকার মত আর যিহূদার লোকদের কাছে হয়েছি ক্ষয় করা জিনিসের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের কাছে আমি হয়েছি পোকার মত আর এহুদার লোকদের কাছে হয়েছি ক্ষয় করা জিনিসের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দণ্ডেই ইসরায়েলকে আমি ধ্বংস করব,যিহুদা গোষ্ঠীকে করব বিনষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পতঙ্গ যে ভাবে কাপড়ের টুকরো নষ্ট করে, সেই ভাবে আমি ইফ্রয়িমকে ধ্বংস করব| একটি কাষ্ঠখণ্ড যেমন পচনে ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমি সেই ভাবেই যিহূদাকে ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি ইফ্রয়িমের কাছে পোকার মত হব এবং যিহূদার কুলের কাছে পচনের মত হব।