Hosea 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আফরাহীম নিজের রোগ ও এহুদা নিজের ক্ষত দেখতে পেল, তখন আফরাহীম আশেরিয়া দেশের কাছে গমন করলো ও মহান বাদশাহ্‌র কাছে লোক পাঠাল; কিন্তু সে তোমাদেরকে সুস্থ করতে পারে না, তোমাদের ক্ষত ভাল করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইফ্রয়িম যখন তার অসুস্থতা ও যিহূদা তার ক্ষতগুলি দেখতে পেল, তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে তাকালো তাদের মহারাজের কাছে সাহায্য চেয়ে পাঠাল। কিন্তু সে তোমাদের আরোগ্য সাধন বা তোমাদের ক্ষতগুলি নিরাময় করতে অক্ষম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন ইফ্রয়িম আপন রোগ ও যিহূদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রয়িম অশূরের কাছে গমন করিল, ও বিবাদ-রাজের নিকটে লোক পাঠাইল; কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন ইফ্রয়িম আপন রোগ ও যিহূদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রয়িম অশূরের কাছে গমন করিল, ও বিবাদ-রাজের নিকটে লোক পাঠাইল; কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইফ্রয়িম যখন তার রোগ দেখতে পেল আর যিহূদা দেখতে পেল তার ঘা তখন ইফ্রয়িম আসিরিয়ার দিকে ফিরে সাহায্যের জন্য সেই মহা রাজার কাছে লোক পাঠাল। কিন্তু সে তো তাকে সুস্থ করতে পারবে না এবং তার ঘা-ও সারাতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আফরাহীম যখন তার রোগ দেখতে পেল আর এহুদা দেখতে পেল তার আঘাত তখন আফরাহীম আশেরিয়ার দিকে ফিরে সাহায্যের জন্য সেই মহা বাদশাহ্‌র কাছে লোক পাঠাল। কিন্তু সে তো তাকে সুস্থ করতে পারবে না এবং তার আঘাতও সারাতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন ইসরায়েল তার রুগ্নতা এবং যিহুদীয়া তার ক্ষত আবিষ্কার করল,তখন ইসরায়েল আসিরিয়ায় গেল, দূত পাঠাল বিরোধী রাজার কাছে। কিন্তু সে সুস্থ করতে পারল না, কারণ ক্ষত নিরাময় করার ক্ষমতাই তার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম তার অসুস্থতা দেখেছিল এবং যিহূদা তার আঘাত দেখেছিল; সেজন্য তারা অশূরের কাছে সাহায্যের জন্য গিয়েছিল| তারা মহান রাজাকে তাদের সমস্যার কথা বলেছিল| কিন্তু রাজা তোমাদের আরোগ্য করতে পারবে না| তিনি তোমাদের আঘাত নিরাময় করতে পারবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ইফ্রয়িম দেখল তার অসুস্থতা এবং যিহূদা যখন দেখল তার ক্ষত, তখন ইফ্রয়িম অশূরে গেল এবং মহান রাজার কাছে দূত পাঠাল। কিন্তু সে তোমাদের সুস্থ করতে বা তোমাদের ক্ষত সরাতে পারবে না।