Hosea 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি আফরাহীমের পক্ষে সিংহের মত ও এহুদাকুলের পক্ষে যুবা কেশরীর মত হব; আমি, আমিই বিদীর্ণ করে চলে যাব; আমি নিয়ে যাব, কেউ উদ্ধার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব, যিহূদার কাছে হব যুবসিংহের মতো। আমি তাদের বিদীর্ণ করে চলে যাব; আমি তাদের তুলে নিয়ে যাব, কেউ পারবে না তাদের উদ্ধার করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি ইফ্রয়িমের পক্ষে সিংহের তুল্য, ও যিহূদাকুলের পক্ষে যুবাকেশরীর সদৃশ হইব; আমি, আমিই বিদীর্ণ করিয়া চলিয়া যাইব; আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি ইফ্রয়িমের পক্ষে সিংহের তুল্য, ও যিহূদা-কুলের পক্ষে যুবাকেশরীর সদৃশ হইব; আমি, আমিই বিদীর্ণ করিয়া চলিয়া যাইব; আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইফ্রয়িমের কাছে ও যিহূদার কাছে সিংহের মত হব। আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব; আমি তাদের নিয়ে যাব, তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আফরাহীমের কাছে ও এহুদার কাছে সিংহের মত হব। আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব; আমি তাদের নিয়ে যাব, তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের বিরুদ্ধে আমি সিংহের মত প্রচণ্ড, যিহুদা গোষ্ঠীর বিরুদ্ধে কেশরীর মত নির্মম। তাদের আমি বিদীর্ণ করে চলে যাব, হরণ করে নিয়ে যাব তাদের, কারও সাধ্য নেই তাদের উদ্ধার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মতো হব| আমি যিহূদাবাসীদের কাছে যুবক সিংহের মত হব| আমি- হ্যাঁ, আমি (প্রভু) তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব| আমি তাদের দূরে বহন করে নিয়ে যাব| কেউ তাদের রক্ষা করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মত হব এবং যিহূদার কুলের কাছে যুবসিংহের মত হব। আমি, এমনকি আমি ছিন্নভিন্ন করব এবং চলে যাব; আমি তাদের বয়ে নিয়ে যাব এবং তাদের উদ্ধারের জন্য সেখানে কেউ থাকবে না।