Hosea 5:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিজের স্থানে ফিরে যাব, যে পর্যন্ত তারা দোষ স্বীকার না করে ও আমার উপস্থিতির খোঁজ না করে; সঙ্কটের সময়ে তারা সযত্নে আমার খোঁজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি স্বস্থানে ফিরে যাব, যতক্ষণ না তারা নিজেদের অপরাধ স্বীকার করে। আর তারা আমার শ্রীমুখের অন্বেষী হবে তাদের চরম দুর্দশায় তারা আগ্রহভরে আমার অন্বেষণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পর্য্যন্ত তাহারা দোষ স্বীকার না করে, ও আমার শ্রীমুখের অন্বেষণ না করে; সঙ্কটের সময়ে তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পর্যন্ত তাহারা দোষ স্বীকার না করে, ও আমার শ্রীমুখের অন্বেষণ না করে; সঙ্কটের সময়ে তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেখানে থাকব। তাদের দুঃখ-কষ্টের সময় তারা আগ্রহের সংগে আমার কাছে ফিরে আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেখানে থাকব। তাদের দুঃখ-কষ্টের সময় তারা আগ্রহের সংগে আমার কাছে ফিরে আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে আমার শ্রীমুখের অন্বেষণ করবে,যখন সঙ্কটের মাঝে একান্তভাবে আমার অনুসন্ধান করবে, তখনই আমায় ফিরে পাবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার নিজের জায়গায় ফিরে যাব| যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ স্বীকার করছে যে তারা দোষী, যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে খুঁজতে আসছে| হ্যাঁ, তাদের বিপদের সময়ে তারা আমাকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যাব এবং আমার নিজের জায়গায় ফিরে আসব, যতক্ষণ না তারা তাদের দোষ স্বীকার করে এবং আমার মুখের খোঁজ করে; যতক্ষণ না তারা তাদের কষ্টে আমায় আন্তরিকভাবে খুঁজবে।